Ads

ভোলায় ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে ছাত্রনেতা নুর মোহাম্মদ রুবেলের নেতৃত্বে মিছিল হয়।

ছাত্রনেতা নুর মোহাম্মদ রুবেলের নেতৃত্বে এ মিছিল হয়।


ভোলা জেলা প্রতিনিধি।।

ছাত্রদলের কমিটিকে শুভেচ্ছা জানিয়ে ভোলার শহরের মহাজনপট্রি মিছিল করেছে ছাত্রদল। ছাত্রনেতা নুর মোহাম্মদ রুবেলের নেতৃত্বে এ মিছিল হয়। শনিবার (৯ মার্চ) বেলা ৪.৪৫ মিনিটে ভোলার শহরের বরিশাল দালানের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে কালীনাথ বাজার ঘুরে জেলা বিএনপির কার্যালয়ের সামনে এসে শেষ হয়।এ সময় নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে স্লোগান দেন নেতা-কর্মীরা।


পাশাপাশি বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তি, সরকারের পদত্যাগ এবং সকল রাজনৈতিক মামলার প্রত্যাহার, সরকারবিরোধী নানা স্লোগান দেন।সংক্ষিপ্ত বক্তব্যে নুর মোহাম্মদ রুবেলের বলেন, দায়িত্বশীল জায়গা থেকে ছাত্রদলের সবাইকে একসাথে নিয়ে আগামীতে আন্দোলন সংগ্রামে ভূমিকা রাখবো। ছাত্রদলের নেতৃত্বে ১৫ বছর ধরে জেঁকে বসে থাকা ফ্যাসিস্ট সরকারের পতন করবো।মিছিলে উপস্থিত ছিলেন, ছাত্রদলের নেতা বশির খন্দকার,সালাউদ্দিন সালে,রিপন ফরাজি, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক নুরুল ইসলাম বাপ্পি, মাহফুজুর রহমান বাপ্পি, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক ইব্রাহিম, ইমরান হোসেন, সাঈদ ইশতিয়াক পিয়াস, তারেক শিকদার, জামিলসহ অনেক।


প্রসঙ্গত, গত ১ মার্চ ছাত্রদলের কমিটি ভেঙে ৭ সদস্যের আংশিক কমটি ঘোষণা করা হয়

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.