Ads

ভোলায় গাছ থেকে হাত বাঁধা অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার।।

 

আরিফ (২৩)

ডেস্ক রিপোর্ট।। ভোলার বোরহানউদ্দিনে দু-হাত বাঁধা অবস্থায় গাছের সঙ্গে ঝুলে থাকা আরিফ (২৩) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।পরিবার বলছে, দুর্বৃত্তরা আরিফকে হত্যা করে গাছের সঙ্গে ঝুলিয়ে রেখেছে। পুলিশের দাবি, প্রাথমিকভাবে এটিকে হত্যা বলে মনে হলেও ময়নাতদন্তের রিপোর্ট ছাড়া ঘটনার প্রকৃত কারণ বলা সম্ভব না।মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকালে উপজেলার কুতুবা ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রাম থেকে পুলিশ আরিফের মরদেহ উদ্ধার করে।বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন ফকির ভোলা নিউজকে এ তথ্য নিশ্চিত করেন।আরিফ ওই গ্রামের মৃত সিদ্দিক গাজীর ছেলে। সে পেশায় ইলেকট্রিশিয়ান। গেল কয়েকমাস আগে পরিবারকে না জানিয়ে আরিফ তার প্রেমিকাকে বিয়ে করেছিল।নিহতের পরিবার এবং পুলিশ সূত্রে জানা যায়, গেল রাতে আরিফ ঢাকা থেকে বাড়িতে আসে। রাত সাড়ে ১০টার দিকে আরিফের মুঠোফোনে একটি কল আসে। কলটি রিসিভ করে আরিফ ঘর থেকে বের হয়ে যায়। সারা রাত পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে তাকে পায়নি। সকালে তার মা দেখতে পান ঘরের পেছনের একটি গাছের সঙ্গে আরিফের মরদেহ ঝুলে আছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.